ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়া যৌনপল্লীতে বিপ্লব নামে এক ব্যক্তির মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া যৌনপল্লীতে স্ট্রোক করে বিপ্লব ঘরামী (৪০) নামে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত হারেস উল্লাহ'র ছেলে। তিনি পেশায় একজন চায়ের দোকানদার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে দৌলতদিয়া যৌনপল্লীর মেইনগেটে এ মৃত্যুর ঘটনা ঘটে।


থানা পুলিশ সূত্রে জানা যায়, যৌনপল্লীর ভেতরে মেইনগলির খাজার ডেক নামক স্থানে দুলাল মিয়ার পানের দোকানের সামনে মৃত ব্যক্তি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত যৌন উত্তোজক ওষুধ সেবনে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।


মৃত ব্যক্তির চাচাতো ভাই হালিম মুঠোফোনে জানান,, আমার চাচাতো ভাই বিপ্লব ভালো মানুষ ছিলেন। সে আমাদের এলাকায় কাজিপুর গোলাম বাজারে নাইটগার্ডের চাকরির পাশাপাশি একটি পানের দোকান করতো। তার অতিরিক্ত পান খাওয়ার নেশা ছিল। সে মদ ও সেক্সের ওষুধ খাওয়ার লোক না। সে ছিল খুবই অভাবী লোক, সে এই টাইপের লোক ছিল না। কি কারণে তার মৃত্যু হয়েছে এখন আমরা কিছু বলতে পারছি না।


এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন বলেন, দৌলতদিয়া যৌনপল্লীর ভেতরে লোকটি অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায়, তিনি গত বুধবার তার ছোট ভাইকে বিদেশ পাঠানোর জন্য ঢাকা যান। সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।


বৃহস্পতিবার সকাল ১১ টায় যৌন পল্লীর ভেতরে তিনি স্ট্রোক করেন। তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ads
ads
ads

Our Facebook Page

↑